Home / ফটো গ্যালারি / মর্দানি রানি মুখার্জি!
rani+mukharjee+mbd

মর্দানি রানি মুখার্জি!

rani+mukharjee+mbd-4

মাস্টারি বিডি । তুষার
বিনোদন প্রতিবেদন । ১১ ডিসেম্বর ২০১৮ । ২৭ অগ্রহায়ণ ১৪২৫

‘মর্দানি-২’ নিয়ে রানির অপেক্ষার উত্তেজানা…

২০১৪ সালে রানি মুখার্জীর ‘মর্দানি’ মুক্তি পেয়েছিল। এবার ‘মর্দানি-২’ নামে এ সিনেমার সিক্যুয়ালের ঘোষণা দিয়েছেন তিনি। প্রযোজনা করছেন এ অভিনেত্রীর স্বামী যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া।

rani+mukharjee+mbd-6

ছবিটি পরিচালনা করবেন নবাগত নির্মাতা গোপী পুথ্রম। মর্দানির গল্প লিখেছিলেন তিনিই। ‘মর্দানি-২’ দিয়ে নির্মাতা হিসেবে হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে গোপীর।

rani+mukharjee+mbd-5

যশরাজ ফিল্মসের টুইটার পেজে পোস্ট করা এক বিবৃতিতে রানি মুখার্জি বলেন, “মর্দানি সব সময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে… গোপী একটি অসাধারণ চিত্রনাট্য লিখেছেন, যা আমাদের সবার খুব কাছের। শিগগিরই এই সিনেমার শুটিং শুরু হবে। অপেক্ষা করা সত্যিই কঠিন।”

rani+mukharjee+mbd-3

‘মর্দানি’ ছবিতে খলনায়কের ভূমিকায় তাহির রাজ ভাসিনের অভিনয় ছিল দুর্দান্ত। কিন্তু এবার রানি মুখার্জি বললেন শিবানির যুদ্ধ ‘আসল অশুভ’র বিরুদ্ধে।

rani+mukharjee+mbd-7

বিবৃতিতে রানি আরো বলেন, ‘শিবানির লড়াই এমন এক নিষ্ঠুর খলনায়কের বিরুদ্ধে, যার কোনো সহানুভূতি নেই, ঈশ্বরকে ভয় নেই ও চরম অশুভ সত্তা। এই চরিত্রটি অসাধারণভাবে লেখা হয়েছে এবং কোন অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন, তা জানতে আমি নিজেও বেশ উত্তেজিত।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.