Home / ফটো গ্যালারি / ভাষা আন্দোলনের ওপর তৌকিরের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’
Toukir+mbd-3

ভাষা আন্দোলনের ওপর তৌকিরের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’

২০১৬ সালে তৌকির আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’র শ্রেষ্ঠ কাহিনী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এর আগেও তার নির্মিত ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল।পরিচ্ছন্ন ও শিক্ষামূলক ছবির নির্মাতা হিসেবে তৌকির ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন।……

Toukir+mbd-2

মাস্টারি বিডি ।  শান্তা ইসলাম
ঢাকা । ১৬ জুলাই ২০১৮ । ০১ শ্রাবণ ১৪২৫

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌাকির আহমেদ এবার নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি ভাষা আন্দোলনের উপর নির্মিত।

১৯৫২ সালে বাঙ্গালি জাতির মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে দুর্বার ও রক্তাক্ত গণ-আন্দোলন হয়েছিল সেই ঘটনাবলী নিয়ে ‘ফাগুন হাওয়ায়’ নির্মিত হয়েছে।

Toukir+mbd-7

পরিচালক তৌকির জানালেন শিগগিরি ছবিটি মুক্তি পাবে।

Toukir+mbdতিনি বলেন, শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। এখন ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। ডাবিং সম্পন্ন হয়েছে। ছবিতে নতুন অভিনেতা সিয়াম তার চরিত্রে মনদিয়ে কাজ করেছেন। অন্যদের অভিনয়েও আমি খুশি।

তিনি বলেন, ছবিটি চলতি বছরই মুক্তি দিতে চাই। যদি সম্ভব না হয়, আগামি বছরের শুরুতেই দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবে বলে আশা করছি।

তৌকির আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ছবি হওয়ার কারণে এর পেছনে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। পরিশ্রম তখনই সার্থক হয়, যখন দর্শক ছবিকে গ্রহণ করেন। আমাদের দেশে ভাল ছবির প্রচুর দর্শক রয়েছে। নব প্রজন্মের মানুষের কাছে বাঙালি জাতির ভাষার সংগ্রামকে তুলে ধরার চিন্তা থেকেই এই ছবিটি আমি নির্মাণ করেছি।

Toukir+mbd-4

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ভাষা আন্দোলনের ক্ষেত্রে দলিল হিসেবে এটি বিবেচিত হবে বলে তৌকির আশা প্রকাশ করেন।

Toukir+mbd-5

প্রসঙ্গত, ২০১৬ সালে তৌকির আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’র শ্রেষ্ঠ কাহিনী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এর আগেও তার নির্মিত ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল।
পরিচ্ছন্ন ও শিক্ষামূলক ছবির নির্মাতা হিসেবে তৌকির ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন।

Toukir+mbd-6

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.