Home / প্রচ্ছদ / ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ঢাকায়
indian+army+cheif+bipin+rawat+at+dhaka+mbd

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ঢাকায়

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ মার্চ ২০১৭ । ১৭ চৈত্র ১৪২৩

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আছেন।
তিনি ভারতীয় বিশেষ বিমানযোগে আজ শুক্রবার সকালে ঢাকা এসে পৌঁছান।

indian+army+chief+mbd
বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতীয় সেনা প্রধান ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। সংবাদ বাসস-এর।

সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলটি ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.