Home / আন্তর্জাতিক / ব্যস্ততার কারণে প্রেম করতে পারছেন না জাপানী তরুণীরা!
japani+young+lady+mbd-2

ব্যস্ততার কারণে প্রেম করতে পারছেন না জাপানী তরুণীরা!

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ০৫ ডিসেম্বর ২০১৭ । ২১ অগ্রহায়ণ ১৪২৪

জাপানী তরুণীদের জীবনে প্রেম নেই। তাদের প্রায় ৬০ শতাংশ তরুণী তীব্র কাজের চাপে প্রেম করতে পারছেন না।

অনলাইন ভিত্তিক প্রেমের পরামর্শ প্রদানকারী সংস্থা কোকোলোনি ডট জেপি’র একটি জরিপের বরাত দিয়ে শনিবার জাপান টাইমস এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপানে পুরুষদের মতো নারীরও একই ধরনের কাজের চাপ থাকে। ক্রমবর্ধমান এই কাজের চাপে অতিরিক্ত ক্লান্তির কারণে নারীরা অবসর সময়ে সোফায় শুয়ে থাকে কিংবা সিরিয়াল দেখে। ক্লান্ত শরীরে জাপানী নারীদের আর প্রেম করতে কিংবা ডেটিংয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা থাকে না।
খবর সিনহুয়া’র।

japani+young+lady+mbd

জরিপটির মতে, প্রচন্ড কাজের চাপে ডেটিংয়ের সময় প্রতি চার জনে একজন নারী ঘুমিয়ে পড়েন।

অপর অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়া জানিয়েছে, ক্রমবর্ধমান হারে নারীরা ডেটিং বর্জন করছেন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’।

এর পরিবর্তে সন্তানের মা হওয়াটাকেই তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। আর এজন্য ঘটকের মাধ্যমে তারা নিজেদের জন্য একজন আদর্শ স্বামী খুঁজছেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.