Home / জাতীয় / বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
president+budha+day+mbd-f

বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ মে ২০১৭ । ২৮ বৈশাখ ১৪২৪

president+budha+day+mbdরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে দল, মত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম এবং রীতি-নীতি স্বাধীনভাবে পালন করে আসছে।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘আদর্শ ঐতিহ্য সমুন্নত রেখে এবং লর্ড বুদ্ধর অমর আদর্শ ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
হামিদ বলেন, শান্তি ও সম্প্রীতির বিশ্ব নির্মাণে বুদ্ধ আজীবন সমতা ও বন্ধুত্বের বাণী প্রচার করে গেছেন।

তিনি বলেন, গৌতম বুদ্ধ তাঁর বাণীতে বলেছেন, ‘অহিংসাই প্রকৃত ধর্ম’, যা আজো সমাজের জন্য প্রযোজ্য।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সামাজিক অবক্ষয় রোধে বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’

president+budha+day+mbd-in
ধর্ম জনগণের বিশ্বাস এ কথা উল্লেখ করে তিনি বলেন, সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানবতার কল্যাণ।

ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বৌদ্ধ ধর্মীয় নেতা উপ সংখরাজ সত্যপ্রিয় মহাথেরো, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া এবং আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চীন, শ্রীলংকা, মিয়ানমার, উত্তর কোরিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীরা এ সংবর্ধনায় যোগ দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

পরে বৌদ্ধ ধর্মীয় নেতারা ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.