Home / জাতীয় / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : উপাচার্য
rangpurrokeambd

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : উপাচার্য

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ২০ অক্টোবর ২০১৬ । ০৫ কার্তিক ১৪২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন, বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠে ইতোমধ্যে সমসাময়িক কালে এই বিশ্ববিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে। এটি এখন আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রজনন ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান ও উপাচার্যের সহধর্মিনী মিসেস গুল নাহার নবী।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন,  রোকেয়ার অন্যতম একটি দর্শন হলো সমাজের পিছিয়েপড়া মানুষকে মূল ধারার সাথে সম্পৃক্ত করা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর (রোকেয়ার) দর্শনকে লালন করে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠির বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে হরিজন, তৃতীয় লিঙ্গ (হিজরা) এবং বিলুপ্ত ছিটমহলবাসীদের জন্য ভর্তির ক্ষেত্রে কোটা চালু করা হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বাদ্যের তালে তালে নানা রঙ্গের ব্যানার, ফেস্টুন, মুখোশ, বেলুনসহ নানা আয়োজনে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8888888212

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় …

Leave a Reply

Your email address will not be published.