মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৫ আগস্ট ২০১৮ । ৩১ শ্রাবণ ১৪২৫
দেশবরণ্যে সংগীতশিল্পী মাহমুদুন্নবীর দুই মেয়ে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী বাবার গাওয়া গান নিয়ে একটি অ্যালবাম করেছেন।

বাবার গান নিয়ে পুরো একটি অ্যালবাম তৈরি করে প্রকাশ করলেন তারা।
মাহমুদুন্নবীর গাওয়া ১০টি জনপ্রিয় গান অ্যালবামটিতে স্থান পেয়েছে।
‘আমার গানের প্রান্তে’ নামের অ্যালবামটি সম্প্রতি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

অ্যালবামে ফাহমিদা নবীর গাওয়া গানগুলো হলো- ‘মনের যে কথা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’ ও ‘বড় একা একা লাগে’।
সামিনা চৌধুরী গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’, ‘অনেক সেধেছি সুর’ ও ‘তুমি যে আমার কবিতা’ গানগুলো।
আর দ্বৈতভাবে দুবোন গেয়েছেন- ‘দিয়েছি মায়ের স্নেহ’ এবং ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’ গান দুটি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম