Home / অর্থনীতি / বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য এডিবি’র সহায়তা ৫ মিলিয়ন ডলার
adb+bank+mbd

বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য এডিবি’র সহায়তা ৫ মিলিয়ন ডলার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ এপ্রিল ২০১৭ । ১৫ বৈশাখ ১৪২৪

বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য আমদানি ও রফতানি সহায়তায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সিটি ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর এডিবি অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

চুক্তি অনুযায়ী এডিবি’র ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম (টিএফপি) স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে ঋন দিতে সিটি ব্যাংককে বাণিজ্য ঋণ দিবে।

বাংলাদেশ বিষয়ক টিইপি রিলেশনশীপ ম্যানেজার এডওয়ার্ড ফ্যাবার বলেন, আমরা বাণিজ্য বৃদ্ধি করতে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে খুশি। এতে সরাসরি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি বলেন, এই চুক্তির ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বানিজ্যসহ স্থানীয় কোম্পানিগুলোকে এডিবি’র সহায়তায় সিটি ব্যাংক আথির্ক সহায়তা প্রদানে সক্ষম হবে।

সিটি ব্যাংক টিএফপি’র অনুমোদিত পণ্যের অধিনে ২০১৬ সালের প্রথম দিকে এডিপি’র টিএফপি’তে একটি অংশীদার ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এডিবি এবং দি সিটি ব্যাংক ১৫ মিলিয়ন মাকির্ন ডলার সম্পৃক্ততায় আটটি প্রকল্পে কাজ করছে।

টিএফপি বাংলাদেশে ২০০৫ সাল থেকে বাংলাদেশে কর্মকান্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি ১৪টি স্থানীয় অংশীদার ব্যাংকের সাথে কাজ করে আসছে। এ পর্যন্ত প্রোগ্রামটি বাংলাদেশে বাণিজ্যে আড়াই বিলিয়ন মাকির্ন ডলারের জন্য ১,৭০০-এর বেশি লেনদেন সহায়তা দিয়ে আসছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সোহেল আর.কে. হুসাইন বলেন, তার ব্যাংক গত বছরে ট্রেড ফাইন্যান্স গ্যারান্টি ফ্যাসিলিটি চুক্তি স্বাক্ষর করে। তারপর থেকে এডিবি’র সাথে তাদের সম্পর্ক জোরদার হয়েছে। তিনি বলেন ভবিষ্যতে আমরা দুটি প্রতিষ্ঠানের মধ্যে আরো সহযোগিতার উপায় খুঁজে বের করবো।

তিনি বলেন, সিটি ব্যাংকের ভিশন হচ্ছে একটি ফাইন্যান্সিয়াল সুপার মাকের্ট হওয়া, আমরা মনে করি, এ ধরনের ঋণ চুক্তির ফলে আমরা গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রস্তাব বহুমুখীকরণ ও প্রতিযোগিতাপূর্ণ করতে পারবো।

২০০৯ সালেল পর থেকে ২৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের মূল্যমানের ১৩ হাজারের বেশি লেনদেনের মাধ্যমে টিএফপি এশিয়ার উন্নয়নশীল দেশে ৯ হাজার ২শ’টির বেশি ক্ষুদ্র ও মাঝারি আকারের নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে আসছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 4 2026 99

পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ঢাকা, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ মাসস পোশাক রপ্তানিতে ধারাবাহিক ধস চলছেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে টানা আট …

Leave a Reply

Your email address will not be published.