Home / প্রকৃতি / বর্ষার ফুল
kodom-kb-poem-2

বর্ষার ফুল

barsha+flowers+mbd-2

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার ডেস্ক | ঢাকা | ০২ জুলাই ২০১৯ | ১৮ আষাঢ় ১৪২৬

ঘ্রাণময় শাদা ফুলের রানী বর্ষা ঋতু…

বর্ষা ঋতুর রানী। বর্ষা সৃষ্টির ঋতুও বটে। বাংলাদেশের আবহাওয়াবিদরা বর্ষাকে অভিহিত করেন ‘সেকেন্ড সামার’ হিসেবে। অর্থাৎ, গরম থেকে জনজীবনের রেহাই নেই। বৃষ্টি হলেও ভাপসা গরমের অস্বস্তি মানুষকে ঠিকই ভোগায়। আবার মৌসুমি বায়ু প্রবাহের কারণে টানা দুই মাস থেমে থেমে বৃষ্টিপাত, প্রকৃতি অন্যরকম এক আদলে আমাদের সামনে উপস্থিত হয়।

barsha+flowers+mbd-5

বর্ষা ফুল ফোটায়। বর্ষার এই শীতল আবহাওয়ায় গাছে গাছে কদম ফুলের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। বর্ষার প্রথম মাস আষাঢ়ের অগ্রদূত কদম ফুল। যেন কদম ফুল আষাঢ়কে স্বাগত জানায়। এই বর্ষাতেই ফোটা শাপলা, কেয়া, চালতা ফুলের শুভ্রতা

barsha+flowers+mbd-3

আর সজীবতা দৃষ্টি কেড়ে নেয়। ফোটে কামিনী, মালতি, কণকচাঁপা, বেলি, স্পাইডার লিলি, দোলনচাঁপা, সুখদর্শন, দোপাটি, ঘাসফুল, কলাবতী, পদ্ম, দোলনচাঁপা, সোনাপাতি (চন্দ্রপ্রভা), পানাফুল, কলমি ফুল, কচুফুল, ঝিঙেফুল, কুমড়াফুল, হেলেঞ্চাফুল,

barsha+flowers+mbd-4

কেশরদাম, পানিমরিচ, পাতা শেওলা, কাঁচকলা, পাটফুল, বনতুলসী, নলখাগড়া, ফণীমনসা, উলটকম্বল, কেওড়া, গোলপাতা, শিয়ালকাঁটা, কেন্দার, রঙ্গন, অলকানন্দা, পারিজাত, বকুল এবং এ ছাড়া নানা রঙের অর্কিডসহ আরও নানা রকম মৌসুমি ফুল। বর্ষা ঋতু যেন ফুলের জননী। যদিও বর্ষার আগেই গাছে গাছে কদম ফুল ফোটে।

barsha+flowers+mbd-1

বর্ষা মানে বাহারি রঙের সুগন্ধি ফুলের সমাহার। বর্ষা যেন আমাদের প্রকৃতিকে আপন মনে বিলিয়ে দেয় এবং এর ফুলের সৌন্দর্য আমাদের করে তোলে বিমোহিত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.