Home / প্রকৃতি / বর্ণিল জবা
joba+mbd-4

বর্ণিল জবা

joba+mbd-5

মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ২২ জানুয়ারি ২০১৯ । ০৯ মাঘ ১৪২৫

জবা বা জবা ফুল হল মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। এটি চীনা গোলাপ নামেও পরিচিত।

joba+mbd-7

জবা গাছের পাতাগুলি চকচকে ঘন সবুজ। পাতার কিনারা খাঁজকাটা। ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের। ফুলের ৫টি পাপড়ি যুক্ত। ফুলগুলি গ্রীষ্মকাল ও শরতকালে ফোটে।

joba+mbd-2

জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ, কমলা, ইত্যাদি হতে পারে।

joba+mbd-3

বৈজ্ঞানিক ক্যারলাস লিনেয়াস জবার নাম দেন হিবিস্কাস রোসা-সিনেন্সিস। লাতিন শব্দ ‘রোসা সিনেন্সিস’- এর অর্থ ‘চীন দেশের গোলাপ’, যদিও জবার সঙ্গে গোলাপের সম্পর্ক নেই।

joba+mbd-6

 

চীনদেশে এই গাছটি ‘zhū jǐn 朱槿’ নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে জবা গাছ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত।

joba+mbd

জবার রয়েছে বহু ভেষজ গুণ; যেমন- চোখ ওঠা রোগ দূর করতে এর পাতার প্রলেপ দিলে ভাল উপকার পাওয়া যায়। সর্দি ও কাশিতে জবা ফুল বেটে রস করে পানিতে মিশিয়ে খেলে রুগী সুস্থ হয়ে যাবে।
চুলের বৃদ্ধির জন্য পাতার রস তেলের সাথে মিশিয়ে চুলে লাগাতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.