মাস্টারি বিডি । শান্তা ইসলাম
প্রকৃতি । ৬ ডিসেম্বর ২০১৮ । ২২ অগ্রহায়ণ ১৪২৫
ষড় ঋতুর বৈচিত্র্যে পরিপূর্ণ বাংলাদেশ। কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। এবং নবান্ন উৎসবের মাসটি হচ্ছে অগ্রহায়ণ।

অগ্রহায়ণকে চলতি বাংলায় আদর করে ডাকা হয় অঘ্রান। এ মাসটি লোকসংস্কৃতি ও বাংলার প্রকৃতিতে যেমন মিশে আছে, তেমনি স্মরণীয় হয়ে আছে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীতের চরণে। কবিগুরুর রচনায় আমাদের যে জাতীয় সংগীত, তাতে গীত হয়েছে এই মোহনীয় লাইনটি: ‘ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।’

অঘ্রান মাসের আজ কত তারিখ, এই উচ্চারণ কিন্তু আমাদের কৃষিপ্রধান বাংলাদেশের চিরাচরিত ব্যাপার।

অঘ্রানের নতুন ধান, অঘ্রানের ফুল ফসল, তিল তিসি সরিষার মনমাতানো রঙিন ফুল, গাঁদা ডালিয়ার রূপ ও রঙের বাহার- এসব নিয়ে যে বর্ণিল অনুভব অনুভূতি তার তো তুলনা হয় না।

শিশিরভেজা খেত খামার পথ ঘাট, কুয়াশায় ঢাকা প্রকৃতি, হালকা হালকা শীতের পরশ কতইনা উপভোগ্য!

একদিকে কুয়াশাচ্ছন্ন সকাল- অন্যদিকে মিষ্টি রোদের আদর- জ্যোৎস্না-প্লাবিত রাত- এসব বৈশিষ্ট্য নাড়া দেয় মানুষের হৃদয়ে।

অগ্রহায়ণ আসলে এক বর্ণবহুল মাস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম