Home / উদ্যোগ / বজ্রপাত প্রতিরোধে রাঙ্গামাটিতে ২ লাখ তালবীজ রোপণ
rangamati+palmtree+plantetion+mbd

বজ্রপাত প্রতিরোধে রাঙ্গামাটিতে ২ লাখ তালবীজ রোপণ

মাস্টারি বিডি ডটকম
রাঙ্গামাটি । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা এক ঘন্টা সময়ে একসাথে ২ লাখ তালের বীজ রোপণ করা হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এদিন সকাল ১০ টা ১১ টার মধ্যে স্বতঃস্ফুর্তভাবে একসাথে জেলায় তালের বীজ রোপণ করে। সংবাদ বাসস-এর।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তালের বীজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।

এর আগে, জেলায় তালের বীজ রোপণ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। রোববার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত আঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে ব্যাপক জীবনহানী ঘটছে। এ ক্ষেত্রে বজ্রপাত নিরোধক তালগাছ অধিকসংখ্যক থাকলে এ প্রাকৃতিক দুর্ঘটনার হাত থেকে অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া সম্ভব।

পাশাপাশি মাটির ক্ষয়রোধক তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সভায় রোপিত তালবীজের সুষ্ঠুভাবে বৃদ্ধিসহ তাল গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2026 0222222

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ …

Leave a Reply

Your email address will not be published.