মাস্টারি বিডি ডটকম
খুলনা। ১৭ ডিসেম্বর ২০১৬ । ০৩ পৌষ ১৪২৩
খুলনা কাজীবাছা নদীর তীরে মাথাভাঙা ও জাবুসা মৌজার ৩৫ দশমিক ৮৬ একর পতিত জমির ওপর ইকোপার্ক নির্মাণ করা হবে।
আজ শনিবার সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাবিত বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, পানি উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এবং খুলনা প্রেসক্লাব সভাপতিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় জনগণ। সংবাদ বাসস-এর।
সভায় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু ইকোপার্ক বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এখানে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে। কাজের সংস্থানসহ বিবিধ উপার্জনের পথ খুলবে।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, ইকোপার্ক নির্মিত হলে শুধু খুলনার মানুষই উপকৃত হবে না সারাদেশ থেকে বহু মানুষ বিনোদনের জন্য এখানে আসবেন। ইকোপার্ক সংশ্লিষ্ট এলাকায় দোকানপাট-রাস্তা নির্মিত হবে এতে অর্থনৈতিক সচলতা বাড়বে। এলাকাটি জলাভূমির অংশ হওয়ায় এখানে বোটে করে নদী ভ্রমণের ব্যবস্থা থাকবে, ফিস একুুরিয়াম, ফিস মিউজিয়াম, পাখির অভরায়ণ্যসহ পর্যটকদের জন্য সুন্দরবন বিষয়ে ডকুমেন্টারি দেখানোর ব্যবস্থা রাখা হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম