Home / জাতীয় / ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন রুনা লায়লা
runa+laila+awerd+mbd-3

ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন রুনা লায়লা

মাস্টারি বিডি
ঢাকা । ০২ আগস্ট ২০১৮ । ১৮ শ্রাবণ ১৪২৫

বরেণ্য সংগীত শিল্পী রুনা লায়লাকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুনা লায়লার হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড”-এর উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়।

runa+laila+awerd+mbd-2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারপার্সন মিসেস টুম্পা সমদ্দার। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লাকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন কিংবদন্তী শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার আরেকজন কিংবদন্তী শিল্পী লাভ করলেন।

তিনি বলেন, শিল্পী রুনা লায়লা বাংলা সংগীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন।

শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি অনন্য অবদান রেখে গেছেন।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.