Home / ফটো গ্যালারি / প্রিয়াঙ্কা চোপড়া’র পারিশ্রমিক উঠেছে ১২ কোটি রুপিতে!
pryianka+mbd

প্রিয়াঙ্কা চোপড়া’র পারিশ্রমিক উঠেছে ১২ কোটি রুপিতে!

মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ১৭ জুন ২০১৮ । ০৩ আষাঢ় ১৪২৫

প্রিয়াঙ্কার পারিশ্রমিক এখন থেকে ১২ কোটি রুপি।
বড় এ খবরটি হলো, ‘ভারত’ ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১২ কোটি রুপি।

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর বিতর্কিত তৃতীয় কিস্তির শুটিং আপাতত শেষ করে শিগগিরই মুম্বাই ফিরছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আর ফিরেই তিনি সালমান খানের বিপরীতে সালমানের হোম প্রডাকশন আলী আব্বাস জাফরের ম্যাগনাম ওপাস ‘ভারত’-এর প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

Priyanka+mbd

এর আগে এই পরিমাণ অর্থাৎ ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা পাডুকোন, ‘পদ্মাবত’এর লিড রোলে অভিনয়ের জন্য। আর এই পারিশ্রমিকের অঙ্ক ছিল দীপিকার দুই সহ-অভিনেতা শহীদ কাপুর ও রণবীর সিং এর চেয়েও বেশি।

প্রসঙ্গত, অনেক আগে থেকেই ‘জেন্ডার পে গ্যাপ’ নিয়ে সমালোচনামুখর ছিলেন প্রিয়াঙ্কা। এবং এটাকে একটি গ্লোবাল প্রবলেম হিসেবেও চিহ্নিত করেন তিনি।

Priyanka+mbd-4

দীপিকা ও প্রিয়াঙ্কার এই পারিশ্রমিক মেয়েদের অনেক পুরনো ‘পে ইকুয়াল’ আন্দোলনকে একটি নতুন স্ট্যান্ডার্ড দেবে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.