Home / জাতীয় / প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
pm-1

প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

মাস্টারি বিডি ডটকম
১৩ সেপ্টেম্বর ২০১৬ । ২৯ ভাদ্র ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় সভায় সর্বস্তরের মানুষ, পেশাজীবী, বিচারপতি, দলীয় নেতা-কর্মী,  বিদেশী কূটনীতিক, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রবাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সুখী-সমৃদ্ধ জীবন, উন্নত বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের না, বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ একটা বিরাট সমস্যা। এই সমস্যা যার যার নিজ নিজ অবস্থান থেকে মোকাবেলা করতে হবে।”

এবার ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ঈদ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, “আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। সবাই ভালোভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন।”

এবারের ঈদুল আযহায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। সে বিষয়টিও মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে অত্যন্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে উচ্চারিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “প্রত্যেকে চমৎকার ভূমিকা নিয়েছেন। গোয়েন্দা সংস্থাও যথাসময়ে তথ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করছে।” শুভেচ্ছা বিনিময় পরবর্তী অভ্যাগত সকলে আপ্যায়ীত হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 4 26 1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

ঢাকা, বুধবার ১৫ এপ্রিল ২০২৬মাসস আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের …

Leave a Reply

Your email address will not be published.