Home / জাতীয় / প্রতিমন্ত্রী বাসায় ফিরলেন গণপরিবহনে!
tarana+halim+mbd

প্রতিমন্ত্রী বাসায় ফিরলেন গণপরিবহনে!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১২ সেপ্টেম্বর ২০১৮ । ২৮ ভাদ্র ১৪২৫

রাজধানীর গণপরিবহনে করে বাসায় ফিরলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বুধবার বিকেলে পুলিশ প্রোটেকশন ছাড়াই সচিবালয় থেকে বের হয়ে জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে তিনি সাধারণ যাত্রীর মতো গুলশানের বাসায় ফেরেন।

এসময় তিনি বলেন, প্রতিদিনই সাধারণ মানুষের একটা অভিযোগ থাকে, এমপি-মন্ত্রীরা সড়ক পথের যানজট দেখেন না। তারা আশা করেন, এমপি-মন্ত্রীরা একবার হলেও তাদের সঙ্গে সাধারণ যাত্রীর মতো গণপরিবহনে চলাচল করবেন। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

tarana+halim+minister+mbd

তিনি আরও বলেন, সাধারণ জনগণ যদি প্রতিদিন কষ্ট করে তাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তবে আমরা কেন পারব না। আমরা সবাই মানুষ। মানুষের কষ্টগুলো কাছ থেকে দেখতেই এমন সিদ্ধান্ত।

এমনকি এখন থেকে প্রায় প্রতিদিন এভাবেই বাসে যাতায়াত করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.