Home / জাতীয় / পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি : নাবিকসহ ৭ ক্রুকে উদ্ধার
SINK+kargo+mongla+port+mbd

পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি : নাবিকসহ ৭ ক্রুকে উদ্ধার

মাস্টারি বিডি ডটকম ।
বাগেরহাট । ১৬ এপ্রিল ২০১৮ । ০৩ বৈশাখ ১৪২৪

মোংলা বন্দরের পশুর নদীর হারবারিয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এমভি বিলাস নামের ওই কার্গোটি শনিবার রাত ১০টার দিকে চরে ধাক্কা লেগে সুন্দরবনের পাশে ধীরে ধীরে ডুবে যায়। খবর পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ শিপসা এবং মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই রাতেই ঘটনাস্থলে যায়। ডুবে যাওয়া কার্গো থেকে অক্ষত অবস্থায় নাবিক ও ক্রুসহ সাতজন স্টাফকে উদ্ধার করে কোস্টগার্ড। ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে ওই কার্গোটি যশোরের নওয়া পাড়ায় যাচ্ছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানান, লাইব্রেয়িনা পতাকাবাহী জাহাজ এমভি অবজারভেটিব নামে একটি জাহাজ ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে বন্দরের হারবারিয়া এলাকায় নোঙ্গর করেছে। ওই জাহাজ থেকে ৭৭৫ মেট্রিক টন কয়লা খালাস করে এমভি বিলাস নামের কার্গোতে বোঝাই করে। কর্গোটি কয়লা নিয়ে কিছু দূর আসার পর কার্গোর মাস্টার ভুল করে চ্যানেলের বাইরে চলে যায়। এসময় কার্গোটি মাটির সাথে ধাক্কা লেগে এক পাশ কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একে এম ফারুক হাসান জানান, ডুবে যাওয়া কার্গো থেকে সাতজন স্টাফকে উদ্ধার করা হয়েছে। কার্গোটিকে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে উত্তোলন করতে মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিক পক্ষ ওই কার্গো উত্তোলন করতে ব্যর্থ হলে কার্গোটিকে বন্দরের অনুকূলে নিলাম ঘোষণা করা হবে। এর পর বন্দর কর্তৃপক্ষ ওই কার্গো উত্তোলন কার্যক্রম শুুুরু করবে। এ চ্যানেল দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল করছে।

তিনি আরো জানান, কার্গোটি যে কয়লা নিয়ে ডুবে গেছে তা পানিদূষণ করবে না। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.