Home / বিনোদন / নাটক / নেহা পেন্ডসে বললেন ‘কাস্টিং কাউচ’ নিয়ে…
neha+pendsy+mbd-10

নেহা পেন্ডসে বললেন ‘কাস্টিং কাউচ’ নিয়ে…

neha+pendsy+mbd

…নেহা পেন্ডসে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৮৪ সালের ২৯ নভেম্বর জন্ম নেওয়া একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। জি মারাঠির ‘ভাগ্যলক্ষ্মী’র মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনি মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি লাইফ ওকেতে প্রচারিত ‘মে আই কাম ইন ম্যাডাম?’ নাটকে অভিনয় করেছেন।…

neha+pendsy+mbd-9

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ২২ সেপ্টেম্বর ২০১৮ । ০৭ আশ্বিন ১৪২৫

মারাঠি আবেদনময়ী অভিনেত্রী নেহা পেন্ডসে। তিনি এবার বললেন ‘কাস্টিং কাউচ’ নিয়ে।
তিনি বললেন, শোবিজ জগতে ‘কাস্টিং কাউচ’ জঘন্য একটি চর্চা। এসব ক্ষেত্রে সিন্ডিকেট বা গডফাদার থাকার দরকার আছে বটে। তবে এর ফলে যে আপনি ‘কাস্টিং কাউচ’ থেকে বেঁচে যাবেন- তা কিন্তু নয়।

neha+pendse+mbd

নেহা পেন্ডসে জানান, সিনেমা প্রযোজক-পরিচালকরা তাকে কাস্টিং কাউচে নিতে চেয়েছিল। তবে তাদের সঙ্গে রাত কাটিয়ে সিদ্ধি সাধনের প্রস্তাবে সাড়া দেননি তিনি।

neha+pendsy+mbd-4

ইন্ডাস্ট্রিতে যারা প্রযোজক-পরিচালকদের কথা মেনে তাদের খুশি করতে পেরেছে তারা এখন টপে আছে বলে মন্তব্য করে নেহা পেন্ডসে জানান, কাস্টিং কাউচে নিজেকে বিকিয়ে দিয়ে ‘টপে’ থাকা কারো নাম বলেননি নেহা। তার এমন বিস্ফোরক মন্তব্যে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় বইছে। অধিকাংশই তার এমন সাহসী বক্তব্যের ভূয়সী প্রশংসা করছেন।

neha+pendsy+mbd-8

শারীরিক সম্পর্কের বিনিময়ে নাটক-সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার ‘টপ সিক্রেট রসায়ন’
হচ্ছে ‘কাস্টিং কাউচ’। অভিনয় জগতে প্রায় শুরু থেকেই চলে আসছে এ রীতি। নতুন নতুন কাজে সুযোগ পেতে হলে প্রযোজক-নির্মাতাদের যৌন সুবিধা দেয়ার এই রীতিকে সাধারণভাবে বলা হয় ‘কাস্টিং কাউচ’।

neha+pendsy+mbd-2

শুধু অভিনেত্রীই নয়, নির্মম এই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে এবং হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি ছোটপর্দার অনেক অভিনয়শিল্পীকেও। হলিউড, বলিউডসহ বিশ্বের বহু নামীদামী তারকা এ নিয়ে প্রকাশ্যে সরব রয়েছেন। আবার কেউ কেউ এ বিষয়ে লুকোছাপাও করছেন। ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছেন বলে বহু তারকাশিল্পী প্রকাশ্যে স্বীকার করে এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়েছেন এবং জানাচ্ছেন। সে তালিকায় এবার উঠে আসলেন মারাঠি অভিনেত্রী নেহা পেন্ডসে।

neha+pendsy+mbd-6

প্রসঙ্গত, নেহা পেন্ডসে দর্শকদের কাছে নতুন মুখ নন। ‘দেবদাস’, ‘দাগ দা ফায়ার’, ‘তুমসে আচ্ছা কৌন হ্যায়’সহ বক্স অফিস মাতানো বেশ কিছু ছবিতে ছোট খাটো চরিত্রে দেখা গেছে তাকে। এবারের ‘বিগবস সিজন ১২’-এ অংশ নিয়েও বিনোদনপ্রেমীদের মাতাচ্ছেন তিনি।

neha+pendsy+mbd-7

নেহা পেন্ডসে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৮৪ সালের ২৯ নভেম্বর জন্ম নেওয়া একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। জি মারাঠির ‘ভাগ্যলক্ষ্মী’র মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনি মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি লাইফ ওকেতে প্রচারিত ‘মে আই কাম ইন ম্যাডাম?’ নাটকে অভিনয় করেছেন।

neha+pendsy+mbd-3

এই অভিনেত্রীকে গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘পারোসন’, ‘হাসরাতেঁ ও খুশি’তে দেখা গেছে। দশ বছর বয়স থেকে টিভিতে অভিনয় শুরু করেন। ১৯৯৯ সালে সানি দেওলের সঙ্গে ‘পেয়ার কোই খেল নাহি’ ছবিতে অভিনয় করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.