Home / ব্যানার / নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ
9+wejbord+duj+mbd-2

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ জুলাই ২০১৭ । ১৫ শ্রাবণ ১৪২৪

নবম ওয়েজ বোর্ডে গঠন এবং ৫৭ ধারা বাতিলের দাবিতে সারাদেশে সাংবাদিকরা আজ রোববার বিক্ষোভ-সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে সচিবালয়ের ১নং গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

আগামী ১৫ আগস্টের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা না করা হলে আগামী ১৬ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দেন তিনি। সমাবেশে তিনি অভিযোগ করেন, মালিকদের সাথে আঁতাত করে নবম ওয়েজবোর্ড গঠন বিলম্বিত করা হচ্ছে। অতীতে সাংবাদিকরা যেভাবে রাজপথে নেমে দাবি আদায় করেছে প্রয়োজনে সেইভাবে রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করা হবে।

বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ ভেঙ্গে গেলে গণতন্ত্রও ভেঙ্গে যাবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেয়া পরেও ওয়েজ বোর্ড গঠনে বিলম্ব করে সাংবাদিকদেরকে রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করা হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার জন্য দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা এক বিক্ষোভ মিছিল বের করে তোপখানা সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা হক মিনু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি কেএম শহীদুল হক।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে স্থানীয়ভাবে একই বিক্ষোভ সমাবেশ পালন করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.