“ক্লাস সেভেনে যখন পড়ি তখন তাঁর ‘নীলাঞ্জনা’ শুনলাম। কী রোমাঞ্চকর তাঁর গানের কথা! ‘অন্তবিহীন পথ’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘এই বেশ ভালো আছি’, ‘তুমি কি আমায় ভালোবাসো’, ‘চোর’, ‘এই মন ব্যাকুল যখন-তখন’—একে একে তাঁর সব গান মুখস্থ হয়ে গেল। এখনো বন্ধুদের আড্ডায় গলা ছেড়ে গাই এই গানগুলো। আমার শৈশব-কৈশোরের প্রেম নচিকেতা চক্রবর্তীর গান। সেই মানুষটির সঙ্গে একই স্টেজে গাইব!”…
মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ মে ২০১৮ । ২৩ বৈশাখ ১৪২৪
কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে নচিকেতার সঙ্গে গাইলেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ স্মরণে পশ্চিমবঙ্গের সুরমঞ্জরী আয়োজন করেছে দুই বাংলার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’।
শনিবার সন্ধ্যায় এই আয়োজনে লোকগানের শিল্পী অমর পালকে বিশেষ সম্মাননা জানানো হয়।
শনিবার শো শুরুর আগে শাওন জানান, আয়োজনের থিম সং হুমায়ূন আহমেদের লেখা ‘যদি মন কাঁদে’ ছাড়াও গাইবেন ‘যে থাকে আঁখিপল্লবে’, ‘মরিলে কান্দিস না’, ‘আমার আছে জল’, ‘একটা ছিল সোনার কন্যা’সহ হুমায়ূন আহমেদের পছন্দের গান। নচিকেতার সঙ্গেও দ্বৈত গাইবেন তিনি।
নচিকেতার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী-পরিচালক। নিজের ফেসবুকে গতকাল বিশাল এক পোস্ট দেন। সেখানে লিখেন, “ক্লাস সেভেনে যখন পড়ি তখন তাঁর ‘নীলাঞ্জনা’ শুনলাম। কী রোমাঞ্চকর তাঁর গানের কথা! ‘অন্তবিহীন পথ’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘এই বেশ ভালো আছি’, ‘তুমি কি আমায় ভালোবাসো’, ‘চোর’, ‘এই মন ব্যাকুল যখন-তখন’—একে একে তাঁর সব গান মুখস্থ হয়ে গেল। এখনো বন্ধুদের আড্ডায় গলা ছেড়ে গাই এই গানগুলো। আমার শৈশব-কৈশোরের প্রেম নচিকেতা চক্রবর্তীর গান। সেই মানুষটির সঙ্গে একই স্টেজে গাইব!”

উল্লেখ্য, ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত শাওন। অভিনয়, নির্মাণের সাথে থাকলেও পাশাপাশি সঙ্গীতেই নিয়োজিত রাখতেন নিজেকে। সর্বশেষ কিছুদিন আগে শাহরিয়াজ নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ ছবির ‘আহারে…’ শিরেনামে একটি গানে প্লে-ব্যাক করেন তিনি।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম