Home / উদ্যোগ / দেশের প্রথম সরকারি বিশেষায়িত মাছ বাজার চালু হলো যাত্রাবাড়ীতে
fish+market+jatrabari+start+now++mbd

দেশের প্রথম সরকারি বিশেষায়িত মাছ বাজার চালু হলো যাত্রাবাড়ীতে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৯ ডিসেম্বর ২০১৭ । ১৫ পৌষ ১৪২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মিত বাংলাদেশের প্রথম সরকারি বিশেষায়িত ‘মাছের বাজার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

fish+market+jatrabari+start+mbd-2

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যাত্রাবাড়ীতে ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে।

বিএফডিসি চেয়ারম্যান দিলদার আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ মাকসুদুল হাসান খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’-এর আওতায় নির্মিত ‘ঢাকা মহানগর মৎস্য বিপণন সুবিধাকেন্দ্র’ নামক ৬ তলাবিশিষ্ট এই মৎস্য মার্কেটে মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে ৬১টি আড়ৎঘর, ৬১টি গদিঘর ও ৬১টি থাকার ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে।

fish+market+jatrabari+start+mbd-4

অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণন পদ্ধতির আধুনিকায়নই এই প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্রটিতে স্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণনকার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ঢাকা মহানগরে ফরমালিনমুক্ত মাছ সরবরাহ সম্ভবপর হয়।

এই প্রকল্পের আওতায় বিএফডিসি সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত ১৫ শতক জমি ক্রয় করে এই মৎস্যবাজার নির্মাণ করে। আর্থিক লেনদেনের সুবিধার্থে ভবনে একটি ব্যাংক ও একটি খাবার হোটেলও স্থাপন করা রয়েছে।

fish+market+jatrabari+start+mbd-3

কর্মকর্তারা জানিয়েছেন, এখানে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক ৮০ লাখ টাকা ভাড়াবাবদ আয় হবে। অবশিষ্ট আড়ৎঘর ও গদিঘর বরাদ্দ প্রদান করা হলে বার্ষিক ২ কোটি টাকা ভাড়া পাওয়া যাবে বলে তারা আশা করছেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.