চিকিৎসা | ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৮ অগ্রহায়ণ ১৪৩০হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। রিংয়ের খুচরা দাম সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার ৫০০ টাকা আর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। নতুন মূল্যের পর বিভিন্ন প্রতিষ্ঠানের রিংয়ের দাম কমেছে ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। আগামী ১৬ ডিসেম্বর থেকে নতুন মূল্য কার্যকর হবে। গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে।
দাম কমলো স্টেন্টের (হার্টের রিং)

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম