মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৪ মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে চিত্রনায়ক ডিএ তায়েব অভিনীত “আমার মা” চলচ্চিত্রের শ্যুটিং। সম্প্রতি চলচ্চিত্রটির শুভ মহরত হয়ে গেলো রাজধানীর ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাবে।
অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। শাহরিয়ার নাজিম জয়-এর চিত্রনাট্য ও পরিচালনায় “আমার মা” চলচ্চিত্রটি “এস জি” প্রোডাকশন-এর তৃতীয় প্রযোজনা। মা ও সন্তানের মধ্যে যে অসাধারণ বন্ধন তারই প্রতিচ্ছবি ফুটে উঠবে এই চলচ্চিত্রে।
ডিএ তায়েব ছাড়াও এই চলচ্চিত্রে আরো অভিনয় করছেন- আনহা তামান্না, শাহরিয়ার নাজিম জয়, দীপা খন্দকার, আনোয়ারা বেগম, বড়দা মিঠু, মাকফুবর রহমান সুইট, অনন্যা আফরিন, শরিফ সারোয়ার, মুকুল চৌধুরী, লিটন চৌধুরী এবং বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্র নায়িকা ববি ও টুনটুনি কে। আগামী কোরবানি ঈদে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ায় সম্ভাবনা আছে বলে জানা যায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম