Home / জাতীয় / ট্রাম্প প্রশাসনের প্রতি কোটামুক্ত সুবিধার আহ্বান ঢাকার
us+mbd

ট্রাম্প প্রশাসনের প্রতি কোটামুক্ত সুবিধার আহ্বান ঢাকার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩

ঢাকা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধার বিষয় বিবেচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতি নতুন করে অনুরোধ জানিয়েছে।
আজ বুধবার এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলীয় সিনেটর রজার উইকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বাজারে সব স্বল্পোন্নত দেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ জানান।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে ৩৪টি দেশ এই শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়।
সিনেটর আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং ব্রিফিংয়ের জন্য তাকে ধন্যবাদ জানান।
সিনেটর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দেন। কংগ্রেসম্যানের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিটেন্ট জোসেফ লাই এবং দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) তৌফিক হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জিয়াউদ্দিন বলেন, বিদ্যমান পরিস্থিতিতে অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর (অধিকাংশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত) নিজেদের বঞ্চিত মনে করছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে ন্যায্যতা কামনা করে।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক ও কোটামুক্ত সুবিধায় বাংলাদেশের জন্য বিশেষ করে তৈরি পোশাকসহ অন্যান্য আরও পণ্য রফতানি করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সহায়ক হবে। এই পোশাক খাতে বর্তমানে প্রায় ৪০ লাখ নারীকর্মী কাজ করছে। যা দারিদ্র্য বিমোচন ও চরমপন্থা দমনে অবদানের মাধ্যমে বাংলাদেশে সমাজ পরিবর্তনে নারীর ক্ষমতায়নের সহায়ক হবে।
সব ধরনের চরমন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সন্ত্রাস প্রতিরোধ সহযোগিতা গড়ে তুলেছে।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.