Home / প্রবাস / টরন্টোতে ওস্তাদ গোলাম আলী
golam+ali+bnight+in+canada+mbd

টরন্টোতে ওস্তাদ গোলাম আলী

মাস্টারি বিডি । মাহবুব আহসান শিমুল
ঢাকা । ১২ জুলাই ২০১৮ । ২৮ আষাঢ় ১৪২৫

গানে আর নাচে আনন্দে ভাসলো হলভর্তি দর্শক। টরন্টোর স্বনামখ্যাত কল্যাণী ইন্ডিয়ান কুজিন-এর আয়োজনে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো জে জে ব্যাঙ্কোয়েট হলে।

golam+ali+bnight+in+canada+mbd-5

সমঝদার দর্শকের উপস্থিতিতে টানা কয়েকঘন্টা সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকা ঘোষাল। দুই বাংলার জনপ্রিয় গানসহ হিন্দি গানের পরিবেশনায় মাতিয়ে রাখেন সকলকে।

মনোজ্ঞ এ অনুষ্ঠানটি ৭ জুলাই অনুষ্ঠিত হয়।

তবে এই আয়োজনের বিশেষ চমক ছিলো গজল সম্রাট ওস্তাদ গোলাম আলীর উপস্থিতি। মঞ্চে এসে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং একটি গজল পরিবেশন করেন।

golam+ali+bnight+in+canada+mbd-3

কল্যাণী ইন্ডিয়ান কুজিন-এর প্রধান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ভিনসেন্ট রিবেরিও বলেন, আমার বিরাট সৌভাগ্য যে গজল সম্রাট ওস্তাদ গোলাম আলীকে এই আয়োজনে উপস্থিত করতে পেরেছি। আমরা খুবই আনন্দিত।

আয়োজকদের পক্ষে বিশিষ্ট রিয়েলটর কল্যাণী রিবেরিও অতিথিদের অভ্যর্থনা জানান। কল্যাণী ইন্ডিয়ান কুজিন-এর মজাদার খাবারের পরিবেশনা ছিলো উপভোগ্য।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.