Home / জাতীয় / টঙ্গীতে কমিউটার ট্রেন দুর্ঘটনা : ৪ যাত্রী নিহত আহত ২০
train+accident+dies+4+mbd-7

টঙ্গীতে কমিউটার ট্রেন দুর্ঘটনা : ৪ যাত্রী নিহত আহত ২০

মাস্টারি বিডি ডটকম ।
গাজীপুর । ১৫ এপ্রিল ২০১৮ । ০২ বৈশাখ ১৪২৪

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে এক দুর্ঘটনায় ৪জন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকার আউটার সিগনালে দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনার শিকার হয়।

train+accident+dies+4+mbd-2

খবর পেয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে থানা পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে।

জামালপুর কমিউটার ট্রেনের টিসি মাসুদ সংবাদমাধ্যমকে জানান, টঙ্গী স্টেশনে ট্রেন আসার পর ২নম্বর লাইন দিয়ে ট্রেন চলাকালীন সময়ে পেছনের কয়েকটি বগিতে প্রচন্ড ঝাঁকুনি অনুভব করি। এসময় ২নম্বর লাইন থেকে পেছনের কয়েকটি বগি এক নম্বর লাইনে চলে যায় এবং বগিগুলো দুমড়েমুচড়ে পড়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকে। আমি নিচে নেমে দেখি ৪ জন যাত্রী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে এবং অনেক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

train+accident+dies+4+mbd-5

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, ট্রেনটির চারটি পেছনের বগি লাইনচ্যুত হওয়ার পর গতির কারণে ওই অবস্থায় ট্রেনটি কয়েকশ গজ এগিয়ে যায়। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকার সাথে সব ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে ৭জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মো. শাহাদাত (৩৮) নামে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান।

train+accident+dies+4+mbd-4

ঢাকা মেডিকেলে ভর্তি বাকি ছয়জন হলেন, বাদল (২৮), সবুজ (৪০), ইসরাফিল (১২), আলমগীর (৩২), বাদল (৫০) ও মো. শরিফ (২৮)। তাদের শরীরে বিভিন্নস্থানে জখম রয়েছে।

ঘটনাস্থলে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ওই ৩ জনের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যর একটি তদন্ত কিমিটি করেছে রেলপথ মন্ত্রণালয়।

train+accident+dies+4+mbd-6

মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, রেলওয় পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামানকে প্রধান করে গঠিত এই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

খবর পেয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম ও গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.