Home / খেলা / জয় দিয়ে শুরু বাঘিনীদের
tygress+mbd

জয় দিয়ে শুরু বাঘিনীদের

মাস্টারি বিডি
স্পোর্টস ডেস্ক । ০৮ জুলাই ২০১৮ । ২৪ আষাঢ় ১৪২৫

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। অব্যাহতভাবে নিজেদের জয়রথ ছুটিয়ে চলেছেন টাইগ্রেস দলপতি সালমা ও তার দল। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবার মূল পর্বের শুরুটাও জয় দিয়েই করলো লাল সবুজের বাঘিনীরা।

নিজেদের প্রথম ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাপুয়া নিউ গিনিকে। বল বাকি ছিলো ৩১টি।

women+t+20+bd+mbd

দলটির দেয়া ৮৫ রানের লক্ষ্য তারা টপকে গেছে শারমিন সুলতানা ও আয়েশা রহমান শুকতারাকে হারিয়ে। ওপেনার শারমিন করেছেন ৩৬ বলে ৩৫। আর ১৭ বল থেকে শুকতারা সংগ্রহ করেছেন ১৫ রান।

এর আগে শনিবার নেদারল্যান্ডসের অ্যামসটেলভিন স্টেডিয়ামে টস জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সালমা খাতুন। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিপক্ষের ব্যাটম্যানরা খুব একটা সুবিধে করে উঠতে পারেনি।

৬ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে পাপুয়া নিউ গিনির সংগ্রহ ৮৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন ভিরু ফ্র্যাংক।

বল হাতে বাংলাদেশের হয়ে পান্না ঘোষ ২টি, জাহানারা আলম, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.