Home / ফটো গ্যালারি / জয়া’র ‘দেবী’
debi+joya+mbd-3

জয়া’র ‘দেবী’

debi+joya+mbd-6

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১৩ মে ২০১৮ । ৩০ বৈশাখ ১৪২৪

জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দেবী’ মুক্তি পাচ্ছে খুব শিগগিরি। আর এ চলচ্চিত্রটির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ সৃষ্ট জনপ্রিয় চরিত্র মিসির আলিকে বড় পর্দায় দেখা যাবে। আরও একটি তথ্য হচ্ছে, এ ছবিটির মধ্য দিয়ে প্রযোজনায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী জয়ার।

debi+joya+mbd-2

গুণী এ অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ‘C তে সিনেমা’র প্রথম ছবি ‘দেবী’। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। ছবিতে মিসির আলির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর জয়ার চরিত্রের নাম রানু।

ছবিটির বিষয়ে এর আগে জয়া বলেছিলেন, ‘দেবী’র মধ্য দিয়ে সাহস করে প্রযোজনায় নামলাম। জানি না দর্শক কিভাবে নেবেন। ঢাকা ও কলকাতায় একযোগে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করব।

debi+mbd

‘দেবী’র পোস্টার, লুক এরই মধ্যে লুফে নিয়েছেন দর্শকরা। এবার সিনেমা হলে গিয়ে দেখার অপেক্ষা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.