Home / বিনোদন / নাটক / ‘জীবন বাবুর চিঠি’তে ১০ চরিত্রে মোশাররফ করিম
mosharraf+karim+mbd-3

‘জীবন বাবুর চিঠি’তে ১০ চরিত্রে মোশাররফ করিম

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৯ মে ২০১৮ । ২৬ বৈশাখ ১৪২৪

এক বা দুটি নয়, এক নাটকে ১০টি চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। হ্যাঁ, আশ্চর্য মনে হলেও এমনটিই বাস্তব হতে চলেছে, প্রিয় পাঠক। ‘জীবন বাবুর চিঠি’ নামক নাটকে ১০টি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটিতে মোশাররফ করিমকে কখনো স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিকসহ নানা ধরনের চরিত্রে দেখা যাবে। তবে নাটকের প্রধান চরিত্র কবি জীবনানন্দ দাশের ছায়া অবলম্বনে পর্দায় তুলে এনেছেন পরিচালক। এই জীবনানন্দের সঙ্গে দেখা হবে বনলতা সেনের। বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

mosharraf+karim+mbd

‘জীবন বাবুর চিঠি’ শিরোনামে এই নাটক পরিচালনা করেছেন জাহিদুর রহমান।

নাটক প্রসঙ্গে পরিচালক বললেন, ‘প্রথম দিকে নাটকটিতে মোশাররফ করিমের চরিত্র ছিল ১৬টি। কিন্তু শুটিংয়ের আগে আমি আর নাটকটির রচয়িতা মাসুম শাহরিয়ার মিলে সেটা কমিয়ে ১০-এ নিয়ে এসেছি। এবং ভালোমতোই শুটিং শেষ করেছি।’

পরিচালক জানালেন, নাটকটির শুটিং হয়েছে উত্তরা ও পুবাইলের বেশ কিছু জায়গায়।

mosharraf+karim+mbd-2

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জীবনানন্দ দাশ বেশ কিছু চিঠি নিয়ে রওনা হয়েছেন। যে চিঠিগুলো তিনি এই সময়ের প্রেমিকদের কাছে পৌঁছে দেবেন। যে প্রেমিকদের সঙ্গে তাঁর দেখা হয়, সেই প্রেমিকদের চরিত্রেও দেখা যাবে মোশাররফ করিমকে। এই যাত্রা নিয়েই গল্প।’

mosharraf+karim+mbd-4

এতগুলো চরিত্রে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘চিত্রনাট্যটা পড়ে আগেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বড় ব্যাপার হলো, চরিত্রটা ঠিকঠাক বুঝলে এবং চরিত্রের ভেতরে ঢুকতে পারলে খুব বেশি অসুবিধা হয় না।’

নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সৌজন্যে : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.