মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ মে ২০১৭ । ২৪ বৈশাখ ১৪২৪
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৫৮ রাজনৈতিক দল নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এই নতুন জোটের নাম ঘোষণা দেন তিনি।
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৫৮টি রাজনৈতিক জোট নিয়ে গঠিত এরশাদের নতুন এই রাজনৈতিক জোটের নাম দেওয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।
এর আগে নাম ঘোষণা উপলক্ষে জাতীয় পার্টির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবে এসে উপস্থিত হন।
গত ১০ এপ্রিল নরসিংদীতে দলের এক অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, এ মাসের (এপ্রিল) মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারব।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম