মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১০ আগস্ট ২০১৮ । ২৬ শ্রাবণ ১৪২৫
আজ দশ আগস্ট। তারকা সঙ্গীতশিল্পী নওরীনের জন্মদিন আজ। রাত ঠিক ১২ টা ০১ মিনিটে কেটেছেন কেক। দিনের প্রথম প্রহর থেকেই ভক্ত, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে পাচ্ছেন অনেক অনেক শুভেচ্ছা। কেউবা সরাসরি ফুলেল শুভেচ্ছায় তাকে সিক্ত করছেন কেউবা সামাজিক মাধ্যমে সুন্দর সুন্দর কথার মালা সাজিয়ে পুষ্পস্তবকে মুড়িয়ে এমনকি রসনা জাগানিয়া কেকের ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

যুগল ছবি কিংবা দলগত ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। ফোনে, মুঠো ফোনে ক্ষুদে বার্তায় নানাভাবে প্রিয় শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
সুকণ্ঠী শিল্পী নওরীন জন্মদিনে তার অনুভূতি প্রকাশ করেন এভাবে, জন্মদিন উপলক্ষে আমার একটি বিরাট প্রাপ্তি- শাশুড়ীর হাতের বানানো কেক কেটেছি। আর তার হাতের বানানো কেকই ছিল এবারের জন্মদিনের সেরা উপহার।
তিনি বলেন, “রাতে আব্বা-আম্মা ও ছোট বোনের সাথে ভিডিও চ্যাটে কথা বলেছি। যেহেতু আমি শ্বশুরবাড়ীতে। রাত ১২ টা ০১ মিনিটে কেক কেটেছি। ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করছি।”
নওরীন বলেন, “হাতঘড়ি আমার অনেক পছন্দের একটা জিনিস। আমার স্বামীর কাছ থেকে একটা পছন্দের হাতঘড়ি উপহার পেয়েছি। এটা রীতিমত আমাকে বিস্মিত করে তুলেছে। স্বামীর কাছ থেকে উপহার পেয়ে জন্মদিনে আরও ভালো লাগছে।”
এছাড়া, ভক্তবৃন্দের শুভেচ্ছায় সিক্ত হয়েও তার বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, আজ রাত ১১ টায় এশিয়ান টিভিতে একটি গানের লাইভ শো’তে অংশ নিবেন জনপ্রিয় এ শিল্পী।

নওরীন জন্মদিন উপলক্ষে তার শ্রোতা দর্শকদের উদ্দেশে বলেছেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আগামীতে আপনাদের আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।”
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম