Home / পর্যটন / চিত্রা হরিণের অভয় অরণ্য
deer+mbd-5

চিত্রা হরিণের অভয় অরণ্য

deer+mbd

মাস্টারি বিডি । বাঁধন
ফিচার । ২৪ ডিসেম্বর ২০১৮ । ১০ পৌষ ১৪২৫

নির্জন নীরবতায় ভ্রমণ যাদের পছন্দ…

নিঝুম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। ঘন সবুজ অরণ্যে ঘেরা নিঝুম দ্বীপের নির্জনতায় গড়ে উঠেছে চিত্রা হরিণের এক অভয় অরণ্য। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ছোট্ট দ্বীপ এটি।

nijhum+deep+mbd-5

আকর্ষণীয় এ দ্বীপটির জাতীয় উদ্যানে আছে অসংখ্য চিত্রা হরিণ। নিঝুম দ্বীপের মতো দেশের অন্য কোনো বনে কাছাকাছি থেকে এত বেশি চিত্রা হরিণ আর দেখা যায় না। নিঝুম দ্বীপে আছে বিশাল আকারের শ্বাসমূলীয় বন। ৭০-এর দশকে এখানে বন nijhum+deep+mbd-7বিভাগের কার্যক্রম শুরু। ২০০১ সালে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের মর্যাদা পায়। ১৯৭৪ সালে এ দ্বীপের সবুজ অরণ্যে সর্বপ্রথম সুন্দরবন থেকে আনা ৪ জোড়া চিত্রা হরিণ অবমুক্ত করা হয়। তা থেকে বংশ বিস্তার করে এ বনে বর্তমানে হরিণের সংখ্যা বিশ হাজারেরও বেশি। তবে সুন্দরবনের মতো এখানে কোন হিংস্র প্রাণী না থাকায় এ বনে খুব কাছে থেকে সহজেই চিত্রা হরিণ দেখা যায়।

নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের প্রধান প্রাণী চিত্রা হরিণ। এ ছাড়া এ বনে আরও আছে উদ্বিড়াল, মেছো বাঘ, খেকশিয়াল ইত্যাদি। এ দ্বীপে পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হলো নিশিবক, কানিবক, গোবক, পানকৌড়ি, ধূসর বক, কাদাখোঁচা, বালিহাঁস, লালপা ও নানা জাতের মাছরাঙ্গা ইত্যাদি।

নিঝুম দ্বীপে বেড়ানোর মূল আকর্ষণ এখানকার বন।
শীতে নানা রকম পরিযায়ী পাখি এ দ্বীপে বেড়াতে আসে। নিঝুম দ্বীপে পর্যটকদের থাকার ভালো ব্যবস্থাও আছে । প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর এ দ্বীপ থেকে।

deer+mbd-3

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.