মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আন্তর্জাতিক । ০৯ অক্টোবর ২০১৮ । ২৪ আশ্বিন ১৪২৫
হোয়াইট টাইগারের আক্রমণে প্রাণ গেল জাপানের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানার রক্ষকের । মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চিড়িয়াখানার একজন রক্ষককে খাঁচার ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, লোকটিকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

গণমাধ্যমে বলা হয়, ৪০ বছর বয়সী আকিরা ফুরুশোর গলা থেকে রক্ত ঝরছিল।
কর্মকর্তাদের ধারণা, একটি বিরল প্রজাতির হোয়াইট টাইগার তাকে আক্রমণ করে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, হামলার পর ট্রাঙ্কিলাইজার গান দিয়ে বাঘটিকে শান্ত করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম