Home / উদ্যোগ / গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা করা হবে : ওবায়দুল কাদের
obaidulquadermbd

গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা করা হবে : ওবায়দুল কাদের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ এপ্রিল ২০১৭ । ০৬ বৈশাখ ১৪২৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের চলমান সংকট নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে একটি পর্যালোচনা সভা করা হবে।

মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে ১৯৯১ সালের ২৯ মার্চ তারিখে রাজধানীর মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) বিকেল ৪ টায় বিআরটিএ’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।’ সংবাদ বাসস-এর।

অনুষ্ঠানে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজির পরিবারকে ক্ষতিপূরণের আড়াই লাখ টাকার চেক প্রদান করেন। বিআরটিসি আদালতের রায় অনুযায়ী নাফিয়ার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। মন্ত্রী এই অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যানকে পরিবহন শ্রমিক নেতাদের সাথে সভা করার জন্য নির্দেশনা প্রদান করেন। ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিবসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.