Home / উৎসব ও সংস্কৃতি / খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন
khagrachhori+shanti+20+mbd

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

মাস্টারি বিডি ডটকম ।
খাগড়াছড়ি । ০১ ডিসেম্বর ২০১৭ । ১৭ অগ্রহায়ণ ১৪২৪

বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হলো ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পূর্তি। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে কেক কেটে র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, সদর জোন কমান্ডার লে. কর্নেল জি এম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান প্রমুখ।

র‌্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালীরা নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অংশ নেন। আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার হাজারও মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালিতে যোগ দেন। এদিকে বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়।

পাহাড়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এবার ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পড়ায় এক দিন আগে বর্ষপূর্তির আয়োজন করা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.