Home / খেলা / ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না : নেইমার
neymar+mbd

ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না : নেইমার

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ২৩ এপ্রিল ২০১৮ । ১০ বৈশাখ ১৪২৪

পায়ে অস্ত্রোপচারের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। ক্র্যাচ ছাড়াই হাঁটতে শুরু করেছেন তিনি।

ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে পিএসজি’র হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। ম্যাচে তার দল ৩-০ গোলে জয় পেলেও অস্ত্রোপাচারের সম্মুখীন হতে হয়েছে নেইমারকে। প্রথমিক ভাবে সেরে উঠার জন্য তিন মাস সময় ধরে দিয়েছেন চিকিৎসকরা।

পিএসজির কোচ উনাই এমেরির কথা মতে চলতি মৌসুমের শেষভাগ নাগাদ মাঠে ফিরতে পারবেন নেইমার। তবে ২৬ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টার বলেছেন, আগামী ১৭ মে তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার কথা রয়েছে। যার অর্থ হচ্ছে ওই তারিখের আগে তিনি অনুশীলনে ফিরছেন না।

চলতি মৌসুমে পিএসজি’র শেষ ম্যাচ আগামী ১৯ মে। ফলে চলতি মৌসুমে আর প্যারিসের ক্লাবটিতে হয়তো খেলা হচ্ছে না নেইমারের। যদিও নিজের ইনস্টিগ্রাম একাউন্টে দেয়া ভিডিও দেখে নেইমারের যথেষ্ট উন্নতি হয়েছে বলেই মনে হচ্ছে। কারো সহায়তা ছাড়াই তিনি হাঁটতে পারছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না।’

এই ইনজুরি অবশ্য নেইমারের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণে বাধা হতে পারছে না।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.