Home / ফটো গ্যালারি / ‘ক্রিসক্রস’ নিয়ে ব্যতিক্রমী জয়া
joya+actress+mbd

‘ক্রিসক্রস’ নিয়ে ব্যতিক্রমী জয়া

মাস্টারি বিডি ।  শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৯ জুলাই ২০১৮ । ২৫ আষাঢ় ১৪২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তাক লাগিয়ে দিলেন তিনি।

কলকাতার আলোচিত ছবি ‘ক্রিসক্রস’। এখানে জনপ্রিয় নায়িকা জয়া আহসান, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, নুসরাত জাহান, সোহিনি সরকার একসঙ্গে অভিনয় করেছেন। একফ্রেমে এদেরকে দেখতে কেমন লাগবে- এ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তুঙ্গে।

crishcros+mbd

শনিবার প্রকাশিত হয়েছে আলোচিত ছবিটির ট্রেলার। সেখানে মেহের হিসেবে হাজির হয়েছেন জয়া।

‘ক্রিসক্রস’ ছবিতে পাঁচ নারীর বৈচিত্র্যময় জীবনকে তুলে ধরা হয়েছে। বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবিটি আগামী ১০ আগস্ট কলকাতায় মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ।

সুজি। বাঙালি খ্রিষ্টান মেয়ে। সিঙ্গল মাদার। খুব ভাল ছবি আঁকে সে। ইরা হলেন চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। মেহের। মুসলিম মেয়েটি স্ট্রাগলিং অভিনেত্রী। মিস সেন। ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। উর্ণা। ব্লগ লেখে। একাই থাকে এই স্বাধীনচেতা মেয়ে। আর সবশেষ রুপা। উত্তর কলকাতার গৃহবধূ।

joya+actress+mbd-6

সুজি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। ইরা চরিত্রে মিমি চক্রবর্তী। মুসলিম মেহের চরিত্রে নুসরাত জাহান। ব্লগার উর্ণা ঋদ্ধিমা ঘোষ ও গৃহবধু রুপা সোহিনী সরকার।

আর মিস সেন। তিনি এপারে ‘গেরিলা’ কিংবা ওপারে ‘বিসর্জন’ খ্যাত জয়া আহসান। ‘গ্যাংস্টার’ খ্যাত বিরসা দাশগুপ্তের পরিচালনায় জয়া আহসানের এটি প্রথম কাজ। তেমনিভাবে বিরসারও প্রথম কাজ জয়ার সঙ্গে। দুজনেই উচ্ছ্বসিত বিষয়টি নিয়ে।

crisscross+mbd-2

বিরসা দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জয়া অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজ করতে গিয়ে আরো ভক্ত হয়ে উঠেছি। এত গভীরে যায় চরিত্র রূপায়নের সময়- যা সত্যিই অবাক করার মত।’

এদিকে ক্রিসক্রসে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান জানান, বাণিজ্যিক সিনেমা এটি। কিন্তু তার মধ্যে যে স্টোরি টোন তা কনভেনশনাল না। বিরসার কাজ সম্পর্কে আগে থেকে জানি। তার সঙ্গে কাজ করতে পারাটা একটা বড় বিষয়।’

crisscross+mbd

শুটিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘খুব মজা করে ক্রিসক্রসের শুটিং চলছে। রাজকাহিনীর পর এত নায়িকা নিয়ে মনে হয় টালিউডে কাজ হচ্ছে। ফলে হৈহুল্লোড় আনন্দ নিয়ে কাজ চলছে।’

ছবিটির প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.