Home / ফটো গ্যালারি / ক্যান্সার নিরাময়ে টিকা আবিষ্কার!
cancer+tika+mbd

ক্যান্সার নিরাময়ে টিকা আবিষ্কার!

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২১ ডিসেম্বর ২০১৭ । ০৭ পৌষ ১৪২৪

মারণব্যাধি ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। কষ্টকর কেমোথেরাপি ছাড়া এযাবত সে অর্থে আরও কোনও সুরাহা মেলেনি। কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী একটি টিকা আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এই টিকা ক্যান্সার থেকে রোগীকে মুক্ত করতে পারবে। যদিও এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না অনেকে। কারণ এর আগেও ক্যান্সারের বিভিন্ন ওষুধ আবিষ্কারের কথা জানিয়েছিলেন গবেষকরা। কিন্তু এক পর্যায়ে তা চাপা পড়ে যায়। তবে এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, তারা সফল হবেন বলে আশাবাদী।

তাদের দাবি অনুযায়ী, এক ধরনের ‘ইমিউন থেরাপি’ আবিষ্কার করেছেন তারা। এতে ক্যান্সার পুরোপুরি সেরে যাবে বলে দাবি তাদের।

cancer+tika+mbd-2

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, যে সব রোগী প্রথম স্টেজে ক্যান্সারে আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন, তাদের রক্ত কোষ দিয়েই তৈরি হবে এই চিকিত্সা পদ্ধতি। ক্যান্সার ধ্বংস করার জন্য এগুলিকে ‘প্রতিরোধক কোষ’ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই রক্ত কোষগুলির পরিমাণ ১০ লাখ গুণ বাড়িয়ে তোলা। এই কোষগুলিই মারণ রোগকে নিরাময় করবে। এই পদ্ধতির মাধ্যমে ওই রক্তকোষ কেমিক্যাল এবং অ্যান্টিবডির দ্বারা ক্যান্সার কোষ ধ্বংস করে দেবে। অতি শিগগিরই এই পদ্ধতি বাস্তবে প্রয়োগ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এলআইএফটি বায়োসায়েন্সের প্রধান নির্বাহী আলেক্স ব্লিথ বলেন, ‘ক্যান্সার পুরোপুরি সারিয়ে তোলার চেষ্টা করছি আমরা। সপ্তাহে একবার করে পাঁচ-ছয় সপ্তাহ এই থেরাপি প্রয়োগ হলেই মারণ ব্যাধি ক্যান্সার জয় করা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, এই পদ্ধতি সফলতা পেলে চিকিত্সা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে এক্ষত্রে একটু আশঙ্কার কথাও বলেছেন তারা। তারা বলেছেন, আশানুরূপ সফলতা পেলেও এর বেশ পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। তাই সুস্থ হওয়ার পরেও রোগীকে অন্য জটিলতায় ভুগতে হতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত করাই হবে এই চিকিত্সা পদ্ধতির পরবর্তী লক্ষ্য। –সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 5 2026 3

হামে আরও ১২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩৭৭

ঢাকা, শুক্রবার ১৫ মে ২০২৬ মাসস হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা …

Leave a Reply

Your email address will not be published.