Home / উৎসব ও সংস্কৃতি / কানাডায় ‘কঞ্জুস’
drama+kanjoss+mbd

কানাডায় ‘কঞ্জুস’

konjoss+mbd-2

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ১৭ অক্টোবর ২০১৮ । ০২ কার্তিক ১৪২৫

দেশের অন্যতম গ্রুপ থিয়েটার লোকনাট্য দলের সাড়া জাগানো নাটক ‘কঞ্জুস’ কানাডার একটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।
কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিতব্য ‘লিভারপুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০১৮’এ নাটকটি মঞ্চস্থ হবে।

konjoss+mbd-3

কানাডার এই উৎসবে যোগ দিতে নাটকের নির্দেশক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে লোকনাট্য দলের শিল্পী ও কলাকুশলীদের ১২ সদস্যের একটি দল সোমবার (১৫ অক্টোবর) কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

ফাইল ফটো
                                                                  ফাইল ফটো

তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত ‘কঞ্জুস’ নাটকটি আগামী ২০ অক্টোবর লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রুবেল শঙ্কর জানান, লোক নাট্যদলের বহুল দর্শকনন্দিত প্রযোজনা কঞ্জুস । উৎসবে বিশ্বের দশটি দেশের নির্বাচিত নাটকসমূহ প্রদর্শিত হবে।

Konjush+mbd

লিয়াকত আলী লাকী’র নেতৃত্বে কানাডা সফরকারী দলটিতে রয়েছেন স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাসউদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল।

ফাইল ফটো
                                                                      ফাইল ফটো

উল্লেখ্য, বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৪তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। কানাডার উৎসবে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে দেশের বিভিন্ন এলাকাসহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে অর্জন করেছে সম্মানজনক পুরস্কার।

konjoss+mbd

উৎসবে অংশগ্রহণ শেষে লোক নাট্যদলের সদস্যরা কানাডা’র টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাভাষী সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111

‘লুঙ্গি খুলে’ পুরো হল ঘোরানোর ভয় দেখিয়ে রাতভর র‍্যাগিং

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published.