Home / পরিবেশ / কাছাকাছি বাসা বানিয়ে একসঙ্গে থাকতে চায়
suie+chora+bird+mbd-2

কাছাকাছি বাসা বানিয়ে একসঙ্গে থাকতে চায়

suie+chora+bird+mbd

মাস্টারি বিডি | বাঁধন খান
ফিচার | ঢাকা | ৩০ জুলাই ২০১৯ | ১৫ শ্রাবণ ১৪২৬

ছোট্ট একটি পাখি। মায়াবী আর সুন্দর । সবুজাভ শরীরটাকে দিব্যি বাতাসে ভাসিয়ে দিয়ে উড়ে বেড়ায়। এটিই সুইচোরা পাখি।

suie+chora+bird+mbd-6

সাব-সাহারান আফ্রিকা থেকে সেনেগাল এবং গাম্বিয়া থেকে ইথিওপিয়া পর্যন্ত এই পাখি প্রচুর দেখা যায়। এশিয়ার আরব উপদ্বীপ, ভারত, বাংলাদেশ থেকে ভিয়েতনাম পর্যন্ত এই পাখি দেখা যায়। বাংলাদেশে নদীর তীরবর্তী বনাঞ্চলে এদের বেশি দেখা যায়।

suie+chora+bird+mbd-5

এরা টিউ টিউ শব্দ করে ডাকে। এদের গায়ের রঙ উজ্জ্বল সবুজ হয়। মাথার রঙ তামাটে। গলায় সাদা রঙের এবং এর নিচের দিকে কালো রেখা আছে। ঠোঁটের রঙ কালো। দেখতে অনেকটা কাজল টানা চোখের মতো মনে হয়। এরা পাহাড় বা নদীর খাঁড়া পাড়ে গর্ত করে ডিম পাড়ে। বাসা তৈরি করতে প্রায় ৪ থেকে ৬ দিন সময় লাগে। বাসা তৈরির সময় এরা ঠোঁট এবং পা ক্রমাগত ব্যবহার করে।

suie+chora+bird+mbd-3

প্রজাতিভেদে রঙে ভিন্নতা থাকলেও সবার শরীরেই সবুজ রঙের আধিক্য লক্ষণীয়। মজার বিষয় হলো সুইচোরাকে পুরোপুরি সামাজিক পাখি বলা যায়। মানুষের মতো এরা একসঙ্গে থাকতে ভালোবাসে। সবাই একসঙ্গে কাছাকাছি বাসা বানিয়ে থাকতে পছন্দ করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.