মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৩ মে ২০২৪ |২০ বৈশাখ ১৪৩১
ওয়ানডে ক্রিকেটের র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে ভারত। বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।র্যাংকিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত।
১২২ র্যাটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান ভারতের।
আর ১১৬ পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ১১২ রেটিং পয়েন্ট নিয়ে।
চতুর্থ অবস্থান পাকিস্তানের (১০৬)। পঞ্চম অবস্থানে নিউজিল্যান্ড (১০১), ইংল্যান্ড ৬ষ্ঠ অবস্থানে (৯৫), শ্রীলংকা ৭ম অবস্থানে (৯৩), বাংলাদেশ ৮ম অবস্থানে (৮৬), আফগানিস্তান নবম (৮০), দশম অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৬৯ পয়েন্ট নিয়ে।
এদিকে ২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি র্যাংকিংয়েও শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। ঠিক তার পরেই অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাদের রেটিং পয়েন্ট ২৫৭। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ আছে ৯ নম্বরে, রেটিং ২৩১।
সূত্র : যুগান্তর
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম