Home / জাতীয় / এখনই সময় বৃক্ষরোপনের
SERVICOS-EDUCACAO-AMBIENTAL1-600x365

এখনই সময় বৃক্ষরোপনের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১লা আগস্ট ২০১৭ । ১৭ই শ্রাবণ ১৪২৪

বৃক্ষ এবং বৃষ্টি বন্ধু পরম্পর।চলছে বৃষ্টির মৌসুম। এখনই সময় বৃক্ষরোপনের।গাছ জনপদের পরিবেশকে মুহুর্তের মধ্যে রাঙিয়ে তোলে ও আপামর পরিবেশকে জীবন্ত করে। গাছ শুধু ছায়া প্রদান করে ভূমিকে সুশীতল করে তা নয়, গাছ আমাদের বাঁচার প্রয়োজনীয় অক্সিজেনও প্রদান করে। প্রাকৃতিক ভারসাম্যসহ জীববৈচিত্র সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে গাছের উপকারিতার কোন সীমা-পরিসীমা নেই।
শহরের সাথে পাল্লা দিয়ে এখন গ্রামে গঞ্জেও বড় বড় গাছপালার সংখ্যা কমে গিয়েছে। প্রতিটি নাগরিক বছরে অন্ততঃ পাঁচটি করে ফলজ ও পাঁচটি করে ফুল বা বনজ গাছের চারা লাগানো উচিত। গাছ লাগানোর ক্ষেত্রে দেশীয় গাছকে প্রাধান্য দিতে হবে।20562809_10214087609810635_207770202_n

দেশীয় প্রজাতির ফলগাছ যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, তেঁতুলগাছ, আমলকি, হরতকি, খেজুর, তাল, নারিকেল, আতা, কাজু বাদাম গাছগুলো থেকে শুধুমাত্র আমরা ফলই পাই-না, এ সমস্ত গাছগুলো থেকে আমরা মূল্যবান কাঠও পেয়ে থাকি। ঔষধি গাছ গুলোর মধ্যে নিম, অশোক, জারুল, অর্জুন, মেথি, শতমূলী, লেবু, কলা, পেয়ারা, পেঁপে ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া বট, অশ্বৎ, চাপালিশ, গুদা, গুটিয়া, জিৎ গাছ গুলো পথচারীদের ছায়া দেওয়া ছাড়াও পক্ষিকুলের খাদ্যযোগানে অদ্বিতীয়।
বিশ্বব্যাংকের অধীনস্ত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর এর প্রতিবেদনুযায়ী জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, কীটনাশকের ব্যাপক ব্যবহার,বনভূমি উজাড় ও সর্বোপরি মানুষের সচেতনতার কারণে বাংলাদেশে ১০৮ প্রজাতির প্রাণি ও গাছ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় গাছগুলোর মধ্যে খেজুর, ঔষধি ও তেতুঁল গাছের মত আরো কিছু বৃক্ষ অন্যতম।20562079_10214087609970639_1062738691_n
একটু শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশে বসবাস ও বুকভরে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণে কার না ভাল লাগে। গাছ লাগিয়ে শহরকে সবুজে সবুজে ভরপুর করা যায়। গাছপালা থাকলে লোকালয়ে প্রাণ ও মার্ধুয থাকে।

গাছপালা থাকলে শহরে কিংবা লোকালয়ে ধূলাবালি, ময়লা আবর্জনা আপনা-আপনি হ্রাস পায়। তাছাড়া গাছগাছাড়ায় পাখির উপস্থিতি থাকে বলে এদের কলকাকলিও গ্রাম-শহরকে প্রাণময় করে তোলে।

About Shekh Nazrul

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.