Home / জাতীয় / একু‌শে পদকপ্রাপ্ত শিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ
Khalid+hosin+mbd-2

একু‌শে পদকপ্রাপ্ত শিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ এপ্রিল ২০১৮ । ০৩ বৈশাখ ১৪২৪

একু‌শে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতা‌লে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

আজ সোমবার দুপু‌রে তার একমাত্র ছে‌লে আ‌সিফ হো‌সেন এ তথ্য জানান। ‘হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সকা‌লে তা‌কে পোস্ট অপারেটিভ সেন্টারে নেওয়া হ‌য়ে‌ছে।’

গত ১২ এ‌প্রিল থে‌কে তার অবস্থা খুবই খারাপ। তখন প্রথমে সি‌সিইউ‌তে ছি‌লেন। ‘লাঞ্চ ফেইলুর’ ও হা‌র্টের গুরুতর সমস্যা নি‌য়ে তি‌নি ল্যাব এইডে ভর্তি হ‌য়ে‌ছি‌লেন বলে জানান আ‌সিফ।

Khalid+hosin+mbd

প্র‌ফেসর ডা. আলী হো‌সে‌নের তত্বাবধা‌নে তি‌নি ভ‌র্তি র‌য়ে‌ছেন। চিকিৎসকের বরাত দি‌য়ে আ‌সিফ ব‌লেন, ‘এখন খুব স্লো‌লি ইমপ্রুভ কর‌ছে। এ ধাক্কা সহ্য কর‌তে পার‌লেও পরবর্তী ধাক্কা সহ্য কর‌তে পার‌বেন কিনা তা বলা যা‌চ্ছে না।’

খালিদ হোসেন একজন বাঙালি নজরুল সংগীত শিল্পী এবং নজরুল গবেষক হিসেবে ন‌ন্দিত। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ। সংগীতের অবদানের জন্য সরকার তা‌কে একুশে পদকে ভূষিত ক‌রে। ১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুলগীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।
সৌজন্যে : বিনোদন.কম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.