Home / জাতীয় / একুশে পদকের জন্য সতের জনের নাম ঘোষণা
21+award+mbd

একুশে পদকের জন্য সতের জনের নাম ঘোষণা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ফেব্রুয়ারি ২০১৭ । ০৩ ফাল্গুন ১৪২৩

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতস্বরূপ ২০১৭ সালের একুশে পদক প্রদানের জন্য দেশের সতের জন বিশিষ্ট নাগরিকের নাম রোববার ঘোষণা করেছে সরকার।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর একুশে পদকের জন্য মনোনীতরা হলেন : অধ্যাপক ড. শরিফা খাতুন (ভাষা আন্দোলন), শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আবদুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন, গবেষণায় সৈয়দ আকরাম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী এবং সুকুমার বড়ুয়া, সাংবাদিকতায় স্বদেশ রায় এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের একুশে পদক প্রদান করবেন বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 6 26 555555555

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

ঢাকা, বুধবার ১০ জুন ২০২৬ মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় একটি আধা …

Leave a Reply

Your email address will not be published.