Home / জাতীয় / এলজিইডি নির্মিত একটি সেতুতে, বদলে গেছে ২০ গ্রামের চিত্র
5 10 2026 11

এলজিইডি নির্মিত একটি সেতুতে, বদলে গেছে ২০ গ্রামের চিত্র

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ । মাসস

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার মধুমতি বিলরুট চ্যানেলের ওপর নির্মিত হয়েছে ২০০ মিটার দীর্ঘ ও ৭.৩২ মিটার প্রশস্ত বৌলতলী ব্রিজ ।

বৌলতলী, সাতপাড়, সাহাপুর ও করপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর করে ব্রিজটি এখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি এনেছে।
আগের খেয়াঘাটনির্ভর যোগাযোগের পরিবর্তে এখন সহজ ও দ্রুত সড়ক যোগাযোগের মাধ্যমে রোগী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হচ্ছেন। কৃষিপণ্য ও মাছ দ্রুত বাজারজাত করার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।
এলজিইডির এই অবকাঠামো উন্নয়ন শুধু দুই পাড়কে সংযুক্ত করেনি, সংযুক্ত করেছে মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের পথ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …