Home / আন্তর্জাতিক / ইউটিউবের নতুন পদক্ষেপে আয় বাড়বে কনটেন্ট ক্রিয়েটরদের
20 5 25 9

ইউটিউবের নতুন পদক্ষেপে আয় বাড়বে কনটেন্ট ক্রিয়েটরদের

ঢাকা, মঙ্গলবার ২০ মে ২০২৫ মাসস

‘পিক পয়েন্টস’ নামে নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব, যা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’র মাধ্যমে পরিচালিত হবে। সম্প্রতি কোম্পানির ‘আপফ্রন্ট’ প্রেজেন্টেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ভিডিওর মাঝপথে বা শুরুর আগে বিজ্ঞাপন দেখানো ইউটিউব দর্শকদের কাছে নতুন কিছু নয়। তবে এবার প্ল্যাটফর্মটি একধাপ এগিয়ে—ভিডিওর সবচেয়ে আবেগঘন, নাটকীয় বা আকর্ষণীয় মুহূর্তেই বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব।

ম্যাশেবলের প্রতিবেদন থেকে জানা যায়, ‘পিক পয়েন্টস’ নামে নতুন এই ফিচার চালু করেছে ইউটিউব, যা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’র মাধ্যমে পরিচালিত হবে। সম্প্রতি কোম্পানির ‘আপফ্রন্ট’ প্রেজেন্টেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এই কৌশল শুধু বিজ্ঞাপনদাতাদেরই নয়, কনটেন্ট নির্মাতাদের জন্যও বাড়তি আয়ের দ্বার খুলে দেবে বলে মনে করছে ইউটিউব। কারণ ভিডিও যত বেশি দর্শক টানবে, পিক পয়েন্টে বিজ্ঞাপন দেখিয়ে তত বেশি উপার্জনের সুযোগ তৈরি হবে। বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব ইতোমধ্যে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু কিংবা টিকটকের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। 

জেমিনি ভিডিওর বিভিন্ন অংশ বিশ্লেষণ করে ঠিক করবে কোন মুহূর্তটিতে দর্শক সবচেয়ে বেশি যুক্ত থাকে বা আবেগতাড়িত হয়। সেই সময়েই দেখানো হবে বিজ্ঞাপন, যেন ব্র্যান্ডগুলো দর্শকের মনোযোগের সর্বোচ্চ সুযোগ নিতে পারে। উদাহরণস্বরূপ, ইউটিউব জানিয়েছে—বিয়ের প্রস্তাবের ভিডিওতে ‘হ্যাঁ’ বলার ঠিক আগেই আসতে পারে বিজ্ঞাপন।

এই কৌশল শুধু বিজ্ঞাপনদাতাদেরই নয়, কনটেন্ট নির্মাতাদের জন্যও বাড়তি আয়ের দ্বার খুলে দেবে বলে মনে করছে ইউটিউব। কারণ ভিডিও যত বেশি দর্শক টানবে, পিক পয়েন্টে বিজ্ঞাপন দেখিয়ে তত বেশি উপার্জনের সুযোগ তৈরি হবে। বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব ইতোমধ্যে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হুলু কিংবা টিকটকের মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। স্মার্ট টিভিতে দেখা সময় ও লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তায় ইউটিউব এগিয়ে আছে সবার চেয়ে।

দর্শকের উপস্থিতি যেখানে, বিজ্ঞাপনও সেখানে—এই বাস্তবতায় ইউটিউবের নতুন বিজ্ঞাপন কৌশল একদিকে যেমন বাণিজ্যিকভাবে লাভজনক, অন্যদিকে নির্মাতাদের জন্যও হতে পারে নতুন অনুপ্রেরণা।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …