Home / সাহিত্য / কবিতা / আড়ম্বর কবিতার অনাড়ম্বর কবি…
sn+hbd+mbd-ok-3

আড়ম্বর কবিতার অনাড়ম্বর কবি…

sn+hbd+mbd-11 (1)

…কবি যখন যে রচনাকর্মে মনোনিবেশ করেছেন সেখানেই তাঁর মেধা ও মননশীলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। সেরা সেরা কবিতা ছড়া গল্প ও গান লিখেছেন। তার এ সৃষ্টি বিষয়বৈচিত্র্য ও শিল্পমান সমৃদ্ধ। তিনি একসময় প্রচুর লেখালেখি করেছেন জাতীয় দৈনিক ও অন্যান্য পত্র-পত্রিকায়। তারপর তিনি গান লেখায় মনোনিবেশ করেন। আশার কথা হচ্ছে, কথাপ্রধান ও মেলোডিয়াস গান রচনায় তিনি তার পারঙ্গমতার পরিচয় দিতে পেরেছেন। এরই মধ্যে তিনি শতাধিক গান রচনা করেছেন। এ গানগুলোও বিষয়বৈচিত্র্যে আকর্ষণীয়।… 

sn+hbd+mbd-3 (1)

মাস্টারি বিডি । বাঁধন খান
সংস্কৃতি প্রতিবেদন । ১৮ নভেম্বর ২০১৮ । ০৪ অগ্রহায়ণ ১৪২৫

অনাড়ম্বর ও ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার সন্ধ্যায় নিভৃতচারী কবি ও গানলেখক শেখ নজরুলের জন্মদিন পালিত হলো।

sn+st+17+mbd

“নবান্নে তুমি, আমি এবং শেখ নজরুল” প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠান, কবির লেখা কবিতা পাঠ, তাঁর রচিত সঙ্গীত পরিবেশনায় অংশ নেন কবি, লেখক, শিল্পী, সুরকার, সংগঠক ও সাংবাদিকগণ।

sn+hbd+mbdok-2

ষোল নভেম্বর (শুক্রবার) ছিল কবির জন্মদিন। সেদিন থেকেই কবির ভক্ত, শুভার্থী এবং স্বজনেরা কবিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ১৭ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ছিলো অনুষ্ঠান।

sn+hbd+mbd-12

এদিনও যথারীতি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কবিকে। আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন শিল্পী ও অভিনেতা পলাশ লোহ, লেখক-গবেষক কামরুজ্জামান লিটন, কণ্ঠশিল্পী বিন্দিয়া খান, বাচিক শিল্পী ও উপস্থাপিকা রিমি, নাট্যশিল্পী শারমিন সুমা,

sn+hbd+mbd-5 (2)

লেখিকা ও সংগঠক জেনিস আক্তার, আবৃত্তিকার ও এইচএম ভয়েস’র সাধারণ সম্পাদক ফেরদৌস মোল্লা, লেখক অরবিন্দ আদিত্য, কবি ও সাংবাদিক তামিম ইসমাইল, সাহিত্যানুরাগী হুমায়ুন কবির রতন, সুরকার শোয়েব শিবলী, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আবৃত্তিকার জাকারিয়া তুষার, মডেল ও অভিনেতা দেশ ইসলাম, সাহিত্যানুরাগী মনিরুজ্জামান, আবৃত্তিকার রেহানা রহিম, কণ্ঠশিল্পী লিসা, আবৃত্তিকার লাবনী, আবৃত্তিশিল্পী শান্তা ইসলাম ও কবি কামাল বারি।

sn+hbd+mbd-7 (1)

হেমন্তের সুন্দর সন্ধ্যায় “নবান্নে তুমি, আমি এবং শেখ নজরুল” এই শিরোনামে কবি শেখ নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচকগণ সারগর্ভ অলোচনা করেন।

sn+hbd+mbd-11 (2)

আলোচকগণ বলেন, কবি যখন যে রচনাকর্মে মনোনিবেশ করেছেন সেখানেই তাঁর মেধা ও মননশীলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। সেরা সেরা কবিতা ছড়া গল্প ও গান লিখেছেন। তার এ সৃষ্টি বিষয়বৈচিত্র্য ও শিল্পমান সমৃদ্ধ।

sn+hbd+mbd

তিনি একসময় প্রচুর লেখালেখি করেছেন জাতীয় দৈনিক ও অন্যান্য পত্র-পত্রিকায়। তারপর তিনি গান লেখায় মনোনিবেশ করেন।

sn+hbd+mbd-9 (2)

আশার কথা হচ্ছে, কথাপ্রধান ও মেলোডিয়াস গান রচনায় তিনি তার পারঙ্গমতার পরিচয় দিতে পেরেছেন। এরই মধ্যে তিনি শতাধিক গান রচনা করেছেন। এ গানগুলোও বিষয়বৈচিত্র্যে আকর্ষণীয়।

sn+hbd+mbd-13

দেশের গান, ভাষার গান, পতাকার গান, বঙ্গবন্ধুর গান, প্রেম প্রকৃতির গান, সৃষ্টি প্রকৃতির গান, সকালের গান, বৃষ্টি প্রকৃতির গান, বাউলগান, মরমি গান, লোকগান, ঠুমরি গান, আধুনিক গান, বসন্ত প্রকৃতির গান, রাধাকৃষ্ণের গান লিখেছেন তিনি।

sn+hbd+mbd-3 (2)

এ গানগুলো দেশের রেডিও ও টেলিভিশনে প্রচারিত হয়ে থাকে। এছাড়া এইচএম ভয়েস-এর নিজস্ব ইউ টিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

sn+hbd+mbd-5 (1)

অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো কবির স্বকণ্ঠে কবিতা পাঠ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম ভয়েস’র সভাপতি শিমুল আহসান।

sn+hbd+mbd-9 (1)

অনুষ্ঠানটির আয়োজক এইচএম ভয়েস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.