Home / ফটো গ্যালারি / আসছে মাহিয়া মাহির চমক!
mahi+new+mbd-7

আসছে মাহিয়া মাহির চমক!

মাস্টারি বিডি । তুষার
বিনোদন বিভাগ । ১৯ ডিসেম্বর ২০১৮ । ০৫ পৌষ ১৪২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।
মাহির হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। খুব শিগগিরি এইসব ছবির চমক নিয়ে হাজির হবেন দুর্দান্ত এ চিত্রনায়িকা।

mahi+actress+mbd-2

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘তুই শুধু আমার’ ছবিটি সবশেষ মুক্তি পেলো আমার। আর সামনে বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’, ‘আমার মা আমার বেহেশত’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ নামের ৫টি ছবি মুক্তি পাবে। এরইমধ্যে ‘অন্ধকার জগৎ’ ছবির কাজটি শেষ হয়েছে। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া বাকি ছবিগুলোর কাজও অনেক দূর এগিয়েছে। নতুন বছরে এ ছবিগুলো মুক্তি পাবে। আশা করি, নতুন বছরে দর্শকরা আমার অভিনীত বেশকিছু ভালো ছবি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

mahi+actress+tui-shudhu-amar+mbd-4

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর মাসে ওপার বাংলায় মুক্তি পায় মাহিয়া মাহি অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের জয়দেব মুখার্জি এবং বাংলাদেশের অনন্য মামুন। এ ছবিটি গত সপ্তাহে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। ছবিতে মাহির বিপরীতে কলকাতার দুই নায়ক ওম এবং সোহম অভিনয় করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.