মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৩ সেপ্টেম্বর ২০১৭ । ০৮ আশ্বিন ১৪২৪

গানগুলোর মধ্যে প্রেম ও প্রকৃতি মিশে থাকায় পুজোর আনন্দে এর বাণী ও ছন্দময়তা আর মনোরম দৃশ্যপট যুক্ত হয়ে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে তুলবে…
দুর্গা পূজার আবাহনে দেবী পক্ষের ভেতরেই শেষ হলো গানালাপ-২ এর কাজ । ১০টি গান নিয়ে সাজানো হলো মিউজিক এলবামটি। হেডমাস্টার ভয়েজ (এইচ এম ভয়েজ)-এর ব্যানারে এলবামটির ১০টি গানই লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী। সঙ্গীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- শিল্পী বিন্দিয়া খান, নীনা সামান্তা, পলাশ লোহ ও লিসা।

গানালাপ-২ এর গানগুলো নিয়ে মিউজিক ভিডিওর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, পানামনগরসহ বিভিন্ন মনোরম লোকেশনে ৬টি গানের ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

মিউজিক ভিডিওর পরিকল্পনা করেছেন নীনা সামান্তা, পরিচালনা করেছেন পান্থ রেজা।
এর কাজ সম্পর্কে জানতে জনপ্রিয় শিল্পী বিন্দিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি দারুণ মিউজিক ভিডিও হয়েছে। আমার বিশ্বাস, বাংলা গানের শ্রোতা-দর্শকদের কাছে এটি ভালো লাগবে। বিশেষ করে আমার নিজের গাওয়া ‘তোমায় নিমন্ত্রণ’ গানটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি উচ্চাশা প্রকাশ করছি। যা শ্রোতার হৃদয়কে আলোড়িত করবে।

গানগুলোর মধ্যে প্রেম ও প্রকৃতি মিশে থাকায় পুজোর আনন্দে এর বাণী ও ছন্দময়তা আর মনোরম দৃশ্যপট যুক্ত হয়ে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস। আর দর্শক-শ্রোতাদের ভালোবাসা- সেতো সবসময়ই কামনা করি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম